সোমবার ২৫ মে ২০২৬ - ১৭:৪১
ইমাম জামাতের কিরাত সম্পর্কে সন্দেহ থাকলে ইকতিদার বিধান

ইমামে জামাতের পেছনে নামাজ আদায়ের ক্ষেত্রে অনেক সময় মুসল্লিদের মনে তাঁর কিরাতের শুদ্ধতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ ধরনের পরিস্থিতিতে কী করণীয়— সে বিষয়ে এক প্রশ্নের জবাবে সাইয়্যেদ আলী খামেনেয়ী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর নিকট “ইমাম জামাতের কিরাতের শুদ্ধতা” বিষয়ক একটি শরয়ী প্রশ্ন উত্থাপন করা হলে জবাবে তিনি নিম্নোক্ত ফতোয়া প্রদান করেন।

প্রশ্ন: যে ইমাম জামাতের ন্যায়পরায়ণতা আমার কাছে প্রমাণিত, কিন্তু তাঁর কিরাতের শুদ্ধতা (অর্থাৎ কোরআন তিলাওয়াত সঠিক কি না) আমার জানা নেই; আমি কি তাঁর কিরাতকে শুদ্ধ ধরে নিয়ে ইকতিদা করতে পারি?

উত্তর: হ্যাঁ, আপনি ইকতিদা করতে পারেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha